এক টুকরো একাকিত্ব

এডমিন
0

এক টুকরো একাকিত্ব

 

                                                                   চিত্র ঃ সৌজন্যে গুগল

ঝরা পাতার দিন শেষে
এখনও সবুজ সময়ের ভগ্নাংশ।
বদলে গেছে অনুভূতি গুলো
আর আম এই দাঁড়িয়ে আছি জাগ্রত দ্বারে।

কিছু কথা কিছু ব্যাথা
গেঁথে আছে চলার পথে
প্রত্যাশার ঢেউ শক্ত হয়েছে একটু একটু করে
অহেতুক দোষ দিয়ে লাভ নেই।

মনের হরষে আঁচড় কেটেছে
অপরিপূর্ণতার উতলা সিন্ধু
নির্গুণ অতি সাধারণ ভেবেই আমি
অতিক্রম করেছি অনেকটাই পথ।

ছোট্ট ছোট্ট এক একটা সুখানুভব
বেঁচে থাকার রসদ যুগিয়ে যায়
কিন্ত, সফর শেষে, ফেরার দেশে কি
একা একা বেঁচে থাকা যায়?

ডুবতে বসেছিল মাঝনদীতে
ছোট্ট ছোট্ট অনুভব অনুভূতি গুলো
এক টুকরো একাকিত্ব খুঁজে সবাই,
হোক না সে মানুষ অথবা মহামানব।

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

এই ওয়েবপেজটির অভিজ্ঞতা উন্নত করতে এই ওয়েবসাইট কুকি ব্যবহার করে। বিস্তারিত
Accept !